ঢাকার প্রেক্ষাগৃহে ত্রিমাত্রিক প্রযুক্তির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ছবিটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এ বছরের জুনে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরি ছবিটি আজ থেকে দেখা যাবে ঢাকার প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় আমন্ত্রিতদের জন্য। স্টার সিনেপ্লেক্স থেকে জানানো হয়, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্স এবারই প্রথম বাংলাদেশে ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ছবিটি দেখানোর উদ্যোগ নিয়েছে। আর তা অব্যাহত রাখা হবে।