ঢাকার প্রেক্ষাগৃহে হলিউডের ‘থর’ ও ‘ফাস্ট ফাইভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে স্টার সিনেপ্লেক্স এনেছে হলিউডের দুটি জনপ্রিয় ছবি থর ও ফাস্ট ফাইভ। জানা গেছে, ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ছবি দুটি প্রদর্শন করা হবে। ছবি দুটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত শনিবার সন্ধ্যায়। থর ছবিটি তৈরি করেন পরিচালক কেনেথ ব্রানাগ। এতে অভিনয় করেছেন অ্যান্টনি হপকিন্স, নাটালি পোর্টম্যান, ক্রিস হেমসওয়ার্থ প্রমুখ। ফাস্ট ফাইভ ছবির পরিচালক জাস্টিন লিন। অভিনয়শিল্পীরা হলেন ভিন ডিজেল, পল ওয়াকার, ডন জনসন প্রমুখ।