ঢাকার মঞ্চে নন্দিতা দাসের নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আজ মঞ্চনাটক করবেন বলিউডের অভিনেত্রী নন্দিতা দাস। তাঁর সঙ্গে আছেন আরেক অভিনয়শিল্পী সুবোধ মাসকারা। নাটকের নাম বিটুইন দ্য লাইনস। পরিচালক নন্দিতা দাস। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ছোটি প্রোডাকশন কোম্পানি। আজ সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হবে র্যাডিসন ব্লু হোটেলে। জানা গেছে, এবারই প্রথম নিজের পরিচালিত নাটক নিয়ে ঢাকায় এসেছেন নন্দিতা। নাটকটির গল্প গড়ে উঠেছে সমসাময়িক এক শিক্ষিত ও অবস্থাপন্ন বিবাহিত যুগলের আধুনিকতা এবং চিরাচরিত ধ্যান-ধারণার সঙ্গে খাপ খাওয়ানোর টানাপোড়েন নিয়ে।