ঢাকার মঞ্চে ভারতীয় শিল্পীদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে গান করলেন আরতি মুখোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, হৈমন্তী শুক্লা, ইন্দ্রনীল সেন, অন্বেষা দত্ত, সৈকত মিত্র ও অর্পিতা। আবৃত্তি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে গানের পাশাপাশি ছিল নাচও। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসার কারণেই এটিএন বাংলা আজকের অবস্থানে আসতে পেরেছে। এটিএন নিউজ নামে ২৪ ঘণ্টার সংবাদ নিয়ে আমরা সম্প্রতি শুরু করেছি আরও একটি চ্যানেল। বাংলার খবর, বাংলার মানুষের প্রতিটি ঘটনা তুলে ধরতে চাই আমাদের চ্যানেলে।’বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে আয়োজন করা হয় কনসার্টের। এখানে গান করেছেন জেমস ও নগরবাউল, আইয়ুব বাচ্চু ও এলআরবি, প্রমিথিউস, ওয়ারফেজ, সোলস, ফিডব্যাক, রিদম অব লাইফ, জন্মভূমি, ব্ল্যাক, পেন্টাগন, মেটাল মেইজ, আবদুল জব্বার, রিজিয়া পারভীন, মমতাজ, ডলি সায়ন্তনী, আঁখি আলমগীর, সিনথিয়া, মিলা প্রমুখ।দুটি অনুষ্ঠানই এনটিএন বাংলায় সরাসরি দেখানো হয়।