প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা মারা গেছেন আজ। হয়তো গতকাল, আমি ঠিক জানি না।’ এভাবেই শুরু হয় দি আউটসাইডার উপন্যাসটি। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের এ উক্তি বিখ্যাত হয়ে আছে সাহিত্যানুরাগীদের মধ্যে। ফরাসি লেখক আলব্যের কামুর লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ঢাকা থিয়েটারের নতুন নাটক আউটসাইডার। গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ঢাকা থিয়েটার ৩৯তম প্রযোজনা আউটসাইডার-এর অনুবাদ ও নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, মোস্তফা রতন, হাসনাত মিথুন, তসলিমা চুমকি, তরিকুল ইসলাম, সাজ্জাদ রাজীব, এশা ইউসুফ। সংগীত, পোশাক পরিকল্পনা ও সহযোগী নির্দেশক শিমূল ইউসুফ। আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ।