ঢাকার র্যাম্পে আসিফ আজিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ঢাকার মঞ্চে হাঁটলেন বাংলাদেশের মুম্বাইভিত্তিক সুপার মডেল আসিফ আজিম। ৩ এপ্রিল ছিল ইপিলিয়ন গ্রুপের লাইফ স্টাইল ব্র্যান্ড সেইলরের উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে শোরুমটি উদ্বোধন করা হয়। এ সময় নানা ধরনের আয়োজনের সঙ্গে ছিল ফ্যাশন শো। আসিফ আজিম জানান, বছর দশেক পর ঢাকার র্যাম্পে হাঁটলেন তিনি।