প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হলো চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক চিত্রকলা প্রদর্শনী। ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এ প্রদর্শনীর শিরোনাম ‘ইনসাইট’।
বিকেলে চিত্রশালার মিলনায়তনে উদ্বোধনীর আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
সব মিলিয়ে ১৩০টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর পাশাপাশি রয়েছে মাইগ্রেশন, ইন্টারনাল রিংটোন, রিদম অব ওল্ড ঢাকা এবং লাইফ ব্রেথ ইউনিটি শিরোনামের চারটি ভিডিওচিত্রের প্রদর্শনী। ১১ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।