ঢাকায় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব শুরু হবে ২৯ মার্চ ঢাকায়। বাংলাদেশসহ ১৭টি দেশের ৭০টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন নিয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজকেরা এ তথ্য জানান।‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’—এ স্লোগান নিয়ে ইফাদ এগির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে ‘সিসিবি’। ঢাকার বিভিন্ন স্কুল ও শিশু সংগঠন এতে অংশ নেবে। তিন দিনব্যাপী এ উৎসব চলবে ৩১ মার্চ পর্যন্ত। ২৯ মার্চ সকালে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হবে। সমাপনী অনুষ্ঠান হবে ৩১ মার্চ বিকেল পাঁচটায়। সংবাদ সম্মেলনে কার্টুন পত্রিকাউন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব বলেন, ‘দেশের তৈরি কার্টুন বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু দেশের তৈরি কার্টুন আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি বিদেশি কার্টুন।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, কার্টুন উৎসবের সভাপতি সাইদ মিলকী, উৎসবের পরিচালক রবিউল ইসলাম রনি ও সিসিবির নির্বাহী পরিচালক সাইমা আকতার।সাংস্কৃতিক জোটেরস্বাধীনতা উৎসবস্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করেছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আজ ২৪ মার্চ বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন একাত্তরের মুক্তিযুদ্ধের ১০ জন বীরাঙ্গনা মা। সঙ্গে থাকবেন শহীদজায়া ও নারী মুক্তিযোদ্ধা।২৫ ও ২৬ মার্চ জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে, শুরু হবে প্রতিদিন বিকেল সাড়ে চারটায়। ২৫ মার্চ ভয়াল কালরাত স্মরণে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতি চত্বরে। এ ছাড়া এদিন রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে সন্ধ্যা থেকে স্বাধীনতা দিবসের প্রথম প্রহর পর্যন্ত অনুষ্ঠান চলবে।সংস্কৃতি লেখকদের পুরস্কারবিতরণ আজবাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ১০ দিনব্যাপী বইমেলার সপ্তম দিন ছিল গতকাল শনিবার। গতকাল মেলার শহীদ মতিউর মঞ্চে ‘যুদ্ধজয়ের গল্প শুনি’ বিষয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনা করেন মুক্তিযোদ্ধা এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আলম তালুকদার।আলম তালুকদার বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা অর্থবহ করতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আবার যুদ্ধ করতে হবে।’ নির্ধারিত বিষয়ে আরও কথা বলেন পরিকল্পনা কমিশনের সদস্য এবং সচিব মাসুদ আহমেদ। তিনি মজার মজার গল্প বলে উপস্থিত সবাইকে আনন্দ দেন। আজ রোববার মেলার মুক্ত মঞ্চে নির্ধারিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার পাওয়া লেখকদের মাঝে পুরস্কার বিতরণ। বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ১৪১৫, ১৪১৬ ও ১৪১৭ অর্জন করেছেন যথাক্রমে শাহ্জাহান কিবরিয়া, শাহরিয়ার কবির ও আলী ইমাম।