ঢাকায় আন্তর্জাতিক সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্রবার ও শনিবার ঢাকায় আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সংগীত উৎসব। ‘ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্ট ২০১১’ নামের এই আয়োজনটি করা হয়েছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। জানা গেছে, এই আয়োজনে হিন্দুস্তানি, লাতিন আমেরিকা, যুক্তরাজ্য ও আফ্রিকা ঘরানার সংগীত পরিবেশন করা হবে। যৌথভাবে এই আয়োজন করেছে কালচারপোট, এক্সক্যালিবার এন্টারটেইনমেন্ট, যাত্রিক ও সিমবিয়ান্স পার্টনারস। দুই দিনের এই আয়োজনে অংশ নিতে ঢাকায় আসছে আন্তর্জাতিক ব্যান্ড মতিম্বা, দেলে সসিমি, লক্ষ্মীটেরা ও সুথসেয়ারস। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন লালন, রব ফকির, শাহজাহান মুন্সী, আজব, বেবী আখতার ও তাঁর দল এবং পরবাসী। অতিথি সংগীতজ্ঞ হিসেবে আসছেন তুন্ডে জিগেড ও মশিউর রহমান।পুরো আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের কমিউনিকেশন চ্যানেল বিভাগের প্রধান আমান আশরাফ ফয়েজ বলেন, ‘ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্ট এবারই প্রথম আয়োজন করা হচ্ছে। এখানে বিভিন্ন ঘরানার সংগীতশিল্পী ও ব্যান্ড অংশ নিচ্ছে। থাকবে নানা ধরনের বাদ্যযন্ত্র। আর এসব ব্যবহার করে অন্য রকম এক সুরের মূর্ছনা তৈরি করা হবে। আমি মনে করি, ঢাকার দর্শক-শ্রোতারা এক নতুন ধরনের উৎসব উপভোগ করবেন।’তিনি জানান, এই উৎসবের টিকিটের দাম ১০০ টাকা। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। চলবে রাত ১১টা পর্যন্ত।