ঢাকায় আব্বাস কিয়ারোস্তামির চার ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ও কাল ঢাকায় দেখানো হবে আব্বাস কিয়ারোস্তামির চারটি সিনেমা। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে চলচ্চিত্রকারের বিখ্যাত সিনেমা ‘টেস্ট অব চেরি’। ছবি প্রদর্শনীর আগে আব্বাস কিয়ারোস্তামির জীবন ও কর্ম নিয়ে থাকবে আলোচনা। তাঁকে নিয়ে বলবেন চলচ্চিত্রকার পরিচালক জাহিদুর রহিম অঞ্জন, মোস্তফা সরয়ার ফারুকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ফাহমিদুল হক।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় একই মিলনায়তনে দেখানো হবে ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’, বিকেল পাঁচটায় ‘ক্লোজ-আপ’ ও সন্ধ্যা সাতটায় ‘হোয়্যার ইজ মাই ফ্রেন্ডস হোম’ ছবিগুলো দেখানো হবে।
সদ্য প্রয়াত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামি স্মরণে যৌথভাবে এ আয়োজন করেছে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি।