ঢাকায় আব্বাস কিয়ারোস্তামির চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল সদ্য প্রয়াত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামির চলচ্চিত্র প্রদর্শনী। দেখানো হয় পরিচালকের বিখ্যাত চলচ্চিত্র টেস্ট অব চেরি। ছবি প্রদর্শনীর আগে আব্বাস কিয়ারোস্তামির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র পরিচালক জাহিদুর রহিম অঞ্জন, মোস্তফা সরয়ার ফারুকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। আরও উপস্থিত ছিলেন পরিচালক মোরশেদুল ইসলাম ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় একই মিলনায়তনে থ্রু দ্য অলিভ ট্রিজ, বিকেল পাঁচটায় ক্লোজ-আপ ও সন্ধ্যা সাতটায় হোয়্যার ইজ মাই ফ্রেন্ডস হোম ছবিগুলো দেখানো হবে।
আব্বাস কিয়ারোস্তামি স্মরণে যৌথভাবে এ আয়োজন করেছে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি।