ঢাকায় আসছে নরওয়ের ব্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় গান করতে আসছে নরওয়ের দুটি ব্যান্ড—কাসা মুরিলো ও ট্রায়ো নেটারগেল। জানা গেছে, আজ আসছে কাসা মুরিলো আর ট্রায়ো নেটারগেল আসবে ২৭ নভেম্বর। ঢাকায় বিভিন্ন কনসার্টে গান করবে ব্যান্ড দুটি। যৌথভাবে আয়োজন করেছে নরওয়ে দূতাবাস ও লাইভ স্কয়ার। লাইভ স্কয়ারের কর্মকর্তা নাফিস আহমেদ জানান, কাল শুক্রবার গুলশানের স্যাফরনে আয়োজিত কনসার্টে গান করবে কাসা মুরিলো। সঙ্গে থাকবে চিরকুট, শূন্য, অর্ণব ও আর্বো ভাইরাস। ২০ নভেম্বর কনসার্ট হবে রবীন্দ্রসরোবরে। এখানে গান করবে চিরকুট ও কাসা মুরিলো। এ ছাড়া বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গান করার কথা আছে কাসা মুরিলোর। ট্রায়ো নেটারগেল কনসার্ট করবে ২৭ নভেম্বর রবীন্দ্রসরোবরে।