ঢাকায় আসছেন অংকুশ ও শুভশ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি শুধু চেয়েছি তোমায় ছবির দৃশ্যে অংকুশ ও শুভশ্রী
আমি শুধু চেয়েছি তোমায় ছবির দৃশ্যে অংকুশ ও শুভশ্রী

ভারতের বাংলা ছবির শিল্পী অংকুশ ও শুভশ্রী ঢাকায় আসছেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি। বাংলাদেশের অভিনয়শিল্পীরা হলেন মিশা সওদাগর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডন, মেঘলা প্রমুখ। পরিচালনা করছেন দুজন, বাংলাদেশ থেকে অনন্য মামুন আর ভারতের অশোক পতি। প্রযোজনা প্রতিষ্ঠান দুটি হলো বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এস কে মুভিজ। ছবিটির ভারতের অংশের শুটিং শেষ। বাংলাদেশের শুটিং কিছুটা বাকি আছে।
অনন্য মামুন জানান, ছবিটির অন্যতম কোরিওগ্রাফার শংকর আয়ার ঢাকায় এসেছেন। ছবির শুটিংয়ের জন্য বাছাই করা লোকেশনগুলো গতকাল শনিবার তাঁকে নিয়ে দেখা হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে এসব লোকেশনে শুটিং হবে। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।
অনন্য মামুন বলেন, ‘আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। এই তিনটি চরিত্রে অভিনয় করছেন অংকুশ, শুভশ্রী ও মেঘলা। এরই মধ্যে আমরা ভারতের দার্জিলিংয়ে শুটিং করেছি। এবার বাংলাদেশে কাজ করার পর ছবির শুটিং পুরোপুরি শেষ হবে।’
অনন্য মামুন প্রথম তৈরি করেন মোস্ট ওয়েলকাম ছবিটি। তাঁর দ্বিতীয় ছবি রোমান্স।