ঢাকায় আসছেন আশা ও শ্রেয়া ঘোষাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ২৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করেছিলেন শ্রেয়া ঘোষাল। এ বছরও একই দিনে শ্রেয়া ঘোষালের আরেকটি কনসার্টের আয়োজন করা হচ্ছে একই মিলনায়তনে। এবার শ্রেয়ার সঙ্গে আসছেন মোহিত চৌহান।কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘এ দেশে শ্রেয়া ঘোষালের অনেক শ্রোতা রয়েছেন। তাঁদের কথা বিবেচনা করেই আবারও শ্রেয়াকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি।’কদিন আগেই জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল ঢাকায় আসছেন আশা ভোঁসলে। ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবেন তিনি। তাঁর সঙ্গে আরও আসছেন অমিত কুমার। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছিলেন শঙ্কর-এহসান-লয়। শাহজাহান ভূঁইয়া জানান, ২৯ জুলাই আবার আসছেন তাঁরা। ওই দিন তাঁরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবেন।