ঢাকায় আসছেন কারিশমা কাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ আগস্ট সকালে ঢাকায় আসছেন কারিশমা কাপুর। একসময়ের বলিউডের জনপ্রিয় এই নায়িকা ঢাকায় আসবেন মূলত একটি ফ্যাশন হাউসের আমন্ত্রণে। জানা গেছে, গুলশানের ওই ফ্যাশন হাউসের প্রথম বর্ষপূর্তিতে কারিশমা ক্রেতাদের সঙ্গে আড্ডা দেবেন, ছবি তুলবেন ও অটোগ্রাফ দেবেন। সারা দিন ব্যস্ত সময় কাটিয়ে পরদিন মুম্বাইয়ে ফিরে যাবেন তিনি।কারিশমার এই সফরের আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।