ঢাকায় আসছেন না অঙ্কুশ-শুভশ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি শুধু চেয়েছি তোমায় ছবির দৃশ্যে বাংলাদেশের মিশা সওদাগর (বাঁয়ে) ও কলকাতার অঙ্কুশ (মাঝে) এবং শুভশ্রী
আমি শুধু চেয়েছি তোমায় ছবির দৃশ্যে বাংলাদেশের মিশা সওদাগর (বাঁয়ে) ও কলকাতার অঙ্কুশ (মাঝে) এবং শুভশ্রী

কলকাতার অশোক পতি পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটির বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির প্রধান অভিনয়শিল্পী অঙ্কুশ ও শুভশ্রী। আমি শুধু চেয়েছি তোমায় ছবির সহযোগী পরিচালক বাংলাদেশের অনন্য মামুন।

এ ব্যাপারে আজ সকালে প্রথম আলোর সঙ্গে মুঠোফোনে কথা হয় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ধনুকা ফিল্মসের আশোক ধনুকার সঙ্গে। তিনি বলেন, ‘ভিসা জটিলতার কারণে ঢাকায় যেতে পারছে না শুভশ্রী ও অঙ্কুশ। এর বেশি আর তেমন কিছুই বলতে পারছি না।’
কথা হয় ছবিটির অন্যতম প্রধান অভিনয়শিল্পী শুভশ্রীর সঙ্গেও। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ঢাকায় আসছি না।’

কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া ঢাকায় আসছেন অঙ্কুশ-শুভশ্রী—এমন প্রচারণা কেন চালিয়েছেন, জানতে চাইলে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির সহযোগী পরিচালক অনন্য মামুন বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম ভিসা হবে, তাই প্রচারণা চালিয়েছিলাম। শেষ মুহূর্তের জটিলতার কারণে আর ভিসা হয়নি।’

‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে কলকাতার পাশাপাশি গানের সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের হূদয় খান এবং কিশোর। গানগুলোতে তাঁরা নিজেরাও কণ্ঠ দিয়েছেন। তুমি যদি ও ভালো লাগেনা শিরোনামের এই গান দুটিতে হূদয়ের সহশিল্পীরা হলেন বাংলাদেশের সারা ও ভারতের পলক মুছাল। আর পাগলামি তোর চোখে শিরোনামের গানটিতে কিশোরের সঙ্গে গেয়েছেন লেমিস।