ঢাকায় আসছেন ব্রায়ান অ্যাডামস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় মেতেছে গোটা জাতি। ব্যাটে-বলের লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে সবাই। এবার বাংলাদেশসহ ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে জমকালো উদ্বোধনীটা হবে ঢাকায়। ১৭ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানে গান গাইতে ঢাকায় আসছেন শিল্পী ব্রায়ান অ্যাডামস। কানাডীয় জনপ্রিয় এই শিল্পী বর্তমানে ভারত সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত শুক্রবার তাঁর এই সফর শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গান শেষে অ্যাডামস আরও একটি দিন ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশেষ এক কনসার্টে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওয়েবসাইট।