ঢাকায় আসছেন মাশহুরুল হুদা
কাল বুধবার ঢাকায় আসছেন মাইম শিল্পী কাজী মাশহুরুল হুদা। জানা গেছে, ঢাকায় এসেই বিকেলে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত উত্সবের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর থিয়েটার আমেরিকা প্রবাসী বাংলাদেশের এই শিল্পীকে সম্মাননা প্রদান করবে। এ ছাড়া এবারের সফরে ঢাকার শিল্পকলা একাডেমী এবং চট্টগ্রামের প্যান্টোমাইন মুভমেন্টের আয়োজনে দুটি কর্মশালায়ও তিনি অংশ নেবেন।এ সম্পর্কে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত উত্সবের আহ্বায়ক মাহি মাহফুজ বলেন, Èউত্সবে আমরা প্রতিবছরই কোনো না কোনো নাট্যব্যক্তিত্বকে সম্মান জানাই। তারই প্রক্রিয়া হিসেবে এবার মাইম শিল্পী কাজী মাশহুরুল হুদাকে সম্মাননা জানানো। বাংলাদেশের নাটকে মূকাভিনয়ের জন্য তঁার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তঁার এ অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই।'জানা গেছে, এবার কাজী মাশহুরুল হুদা প্রায় দুই সপ্তাহ দেশে থাকবেন।জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত উত্সবের সমাপনী দিনে কাল সন্ধ্যায় মুক্তমঞ্চে Èঠাকুর ঘরে কে রে' নাটকটি প্রদর্শিত হবে।নাটকটি যেৌথভাবে প্রযোজনা করেছে নাটুকে ও শব্দ নাট্যচর্চাকেন্দ্র। কমেডিধর্মী ফরাসি এই নাটকটি অনুবাদ করে নির্দেশনা দিয়েছেন আল নোমান।