ঢাকায় আসছেন ‘মিস ইন্ডিয়া’ উষসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছেন ‘মিস ইন্ডিয়া’ উষসী সেনগুপ্ত। ঢাকা ফ্যাশন সপ্তাহ উপলক্ষে তাঁর এই আগমন। আগামী ২৭ মে থেকে ৪ জুন ঢাকার হোটেল ওয়েস্টিনে বসছে ঢাকা ফ্যাশন সপ্তাহর এবারের আসর। এই অনুষ্ঠানে উষসীর অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেছেন আয়োজক কর্তৃপক্ষ। আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকা ফ্যাশন সপ্তাহের শেষ দিন ৩ জুন হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত র্যাম্পে হাঁটবেন উষসী। এ ছাড়া একই ভেন্যুতে অনুষ্ঠিত ঢাকা ফ্যাশন সপ্তাহের গ্র্যান্ড ফিনালে প্রতিষ্ঠিত সব ডিজাইনারদের পোশাক পরে র্যম্পে অংশ নেবেন তিনি।কলকাতার মেয়ে উষসীর পূর্ব পূরুষদের বসবাস ছিল আজকের বাংলাদেশে। বর্তমানে তিনি মুম্বাইয়ে বাস করেন। বাংলাদেশে আসতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত বলে সূত্র জানিয়েছেন। ঢাকা ফ্যাশন সপ্তাহের এবারের আসরে অংশগ্রহণের বিষয়ে এরই মধ্যে বাংলাদেশ এবং ভারতের নামকরা ৩৭ ডিজাইনার নিশ্চিত করেছেন।উল্লেখ্য, উষসী সেনগুপ্ত গত বছরের ২৩ আগস্ট আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয় মুকুট ছিনিয়ে নেন। কলকাতার মেয়ে উষসী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মানবিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মিস ইন্ডিয়া হওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে র্যাম্প মডেলিংয়ে অংশ নিয়েছেন।