ঢাকায় ইরফান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে খোঁচা খোঁচা দাড়ি, পর্দায় যেমনটা তাঁকে অনেকবার দেখা গেছে। বুক খোলা শার্টের নিচে গেঞ্জি, গলায় স্কার্ফ, মাথায় ছাইরঙা ক্যাপ, কাঁধে ঝুলছে ব্যাগ আর চোখে ভিনটেজ গ্লাস। এই বেশে উড়োজাহাজে চড়ে মুম্বাই থেকে ঢাকায় এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল তাঁর। প্রথম ঢাকায় এসেছেন। ডুব ছবির শুটিংয়ে অংশ নিতে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত ঢাকায় থাকবেন ইরফান। বিমানবন্দরের ভিআইপি করিডরে ইরফান যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন সঙ্গে ছিলেন ডুব ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ২০ মার্চ ঢাকার গুলশানে ইরফান ছবির শুটিংয়ে অংশ নেবেন। ডুব ছবিতে আরও অভিনয় করবেন তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, পার্ণো মিত্র, অশোক ধনুকা প্রমুখ।