ঢাকায় ঋত্বিক ঘটকের আট ছবি

কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র প্রদর্শনী। এতে শনি থেকে মঙ্গলবার দেখানো হবে ঋত্বিক ঘটকের আটটি ছবি।
প্রদর্শনীর প্রথম দিন জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শনিবার বিকেল ৪টায় দেখানো হবে ঋত্বিক ঘটকের ছবি ‘নাগরিক’। একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ’ ও ‘অযান্ত্রিক’ ছবি দুটি। রোববার বিকেল ৪টায় দেখানো হবে ‘বাড়ি থেকে পালিয়ে’, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ফিয়ার’ ও ‘মেঘে ঢাকা তারা’। সোমবার একই সময়ে যথাক্রমে থাকবে ‘কোমল গান্ধার’, ‘আমার লেনিন’ ও ‘সুবর্ণরেখা’। মঙ্গলবার ‘তিতাস একটি নদীর নাম’, ‘দুর্বার গতি পদ্মা’ ও ‘যুক্তি তক্কো আর গপ্পো’।
বুধবার বিকেল ৪টায় থাকবে ঋত্বিক ঘটকের ওপর নির্মিত ছবি ‘নব নাগরিক’ ও ‘একটি নদীর নাম’। একই দিনে সাড়ে ৬টায় দেখানো হবে ‘মেঘে ঢাকা তারা’।
বাংলা চলচ্চিত্রের এই প্রবাদপ্রতিম চলচ্চিত্রকারের ৯০ তম জন্মবার্ষিকী ও ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই আয়োজন করেছে ‘চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি’ এবং ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’। ‘ঋত্বিক ঘটক রেট্রোস্পেটিভ’ নামের এই আয়োজনের উদ্বোধন করা হবে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায়।