ঢাকায় এসেছেন পণ্ডিত যশরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ ঢাকায় এসেছেন। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় তিনি একক সংগীত পরিবেশন করবেন।ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অঙ্কন ব্যানার্জি জানান, ১৫ মার্চ ঢাকায় এসেছেন পণ্ডিত যশরাজ। সঙ্গে আরও এসেছেন তাঁর স্ত্রী মধু যশরাজ। আজকের অনুষ্ঠানে পণ্ডিত যশরাজের সঙ্গে কণ্ঠে সহযোগিতা করবেন তৃপ্তি মুখার্জি ও মেরিনা আলম। তবলায় সংগত করবেন রামকুমার মিশ্র এবং হারমোনিয়ামে মুকুন্দ পেটকার।অঙ্কন ব্যানার্জি আরও জানান, কাল শনিবার চট্টগ্রামে যাচ্ছেন পণ্ডিত যশরাজ। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম মুসলিম হলে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন তিনি। সোমবার তিনি ভারতের মুম্বাইয়ের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।অঙ্কন ব্যানার্জি বলেন, ‘পণ্ডিত যশরাজের বয়স এখন ৮১ বছর। দীর্ঘ ভ্রমণ যেন তাঁর শারীরিক কোনো অসুবিধার কারণ না হয়, সে কারণেই এই শিল্পীকে হোটেলে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। আজ শুক্রবার তিনি দুই ঘণ্টা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন।’ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত যশরাজ কয়েক দশক ধরে তাঁর কণ্ঠের জাদু ও সুরের মায়াজালে দর্শক ও ভক্তদের আচ্ছন্ন করে রেখেছেন। তাঁর ভক্তকুল ভারতের সীমানা ডিঙিয়ে ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। পণ্ডিত যশরাজ ২০০০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ লাভ করেন। পদ্মভূষণ পান ১৯৯০ সালে। আর পদ্মশ্রী লাভ করেন ১৯৭৫ সালে।