ঢাকায় কলকাতার হিরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসেছেন কলকাতার অভিনেতা হিরণ চ্যাটার্জি। মন দিওয়ানা নামের একটি ছবিতে স্বাক্ষর করতে তাঁর ঢাকায় আসা। কাল বেরিয়েছিলেন ঢাকা শহরটা ঘুরে দেখতে। তারই এক ফাঁকে বন্দী হলেন আলোকচিত্রী খালেদ সরকারের ক্যামেরায়। এদিকে ঢাকায় পা রেখেই হিরণ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রথমবার বাংলাদেশে এলাম। দারুণ লাগছে। এখানকার মানুষের ব্যবহার খুব ভালো।’ হিরণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে জ্যাকপট, ওলট পালট, রিস্ক, বড় একা লাগে, লে হালুয়া লে।