ঢাকায় কলাবতী দেবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিপুরি নৃত্যগুরু কলাবতী দেবী এখন ঢাকায়। নৃত্য দল ‘ভাবনা’র শিল্পীদের নিয়ে আয়োজিত একটি কর্মশালা পরিচালনার জন্য এসেছেন তিনি। গতকাল বুধবার শুরু হয়েছে এ কর্মশালা। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এসব তথ্য দিলেন ভাবনা নৃত্য দলের নৃত্য পরিচালক সামিনা হোসেন প্রেমা।
প্রেমা বলেন, ৬ সেপ্টেম্বর ঢাকায় এসেছেন কলাবতী দেবী। কর্মশালায় তাঁর নৃত্য দলের শিল্পীদের ক্লাসিক্যাল মণিপুরি নাচের ওপর নানা বিষয়ে জানাবেন তিনি। গতকাল বিকেল চারটায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়।