ঢাকায় কল্যাণী কাজী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভির আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী। ‘গ্রামীণফোন নিবেদিত পরিবারের নজরুল’ অনুষ্ঠানটি ছিল তাঁকে নিয়ে। এই অনুষ্ঠানে কল্যাণী কাজীর সাক্ষাৎকার নিয়েছেন লুভা নাহিদ চৌধুরী। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী জানান, কল্যাণী কাজী নিজের কৈশোরেই কাজী নজরুল ইসলামের ভক্ত ছিলেন। একসময় তাঁর বিয়ে হয় কবিপুত্র কাজী অনিরুদ্ধর সঙ্গে। সেই কবিই হয়ে উঠলেন তাঁর শ্বশুর।দেশ টিভিতে ‘গ্রামীণফোন নিবেদিত পরিবারের নজরুল’ প্রচারিত হবে শুক্রবার রাত পৌনে ১০টায়। প্রযোজনা করেছেন আমজাদ সুজন।