ঢাকায় কান্ট্রি উইদাউট বর্ডারস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের কোনো দেশ নেই, জাতিভেদ নেই, নেই কোনো সীমারেখাও। শিল্পী কোনো সীমারেখায় বাঁধা পড়েও থাকেন না। অতীতেও থাকেননি, ভবিষ্যতেও থাকবেন না। এ বোধ নিয়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে দলীয় আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী ‘কান্ট্রি উইদাউট বর্ডার’।
এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশের এশা জাবিন ও চারু পিন্টু এবং ভারতের পিনাকি আচার্য ও অশোক কুমার দে। ২১ অক্টোবর বিকেল চারটায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন। প্রদর্শনী উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী শাহজাহান আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সাংবাদিক অঞ্জন রায়, আবৃত্তিকার শিমুল মুস্তাফা প্রমুখ।
প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের চার শিল্পীর মোট ৪০টি শিল্পকর্ম থাকবে।