ঢাকায় কেট উইন্সলেটের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেট উইন্সলেট অভিনীত ডাইভারজেন্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত ১৮ মার্চ। কাল শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ভেরোনিকা রথের সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নিল বার্গার। পাঁচ স্তরে বিভক্ত সমাজে একজন ব্যক্তির যাপিত জীবনের নানা দিক তুলে ধরেছেন ভেরোনিকা। নিঃস্বার্থদের নিয়ে অ্যাবনেগেশন, শান্তিপ্রিয়দের জন্য অ্যামিটি, সৎদের জন্য ক্যান্ডর, বুদ্ধিমানদের নিয়ে এরুডাইট এবং সাহসীদের নিয়ে ডন্টলেস। সমাজব্যবস্থাকে নিখুঁত করতেই এই উদ্যোগ। ছবিতে আরও অভিনয় করেছেন শেলিন উডলি, অ্যাশলি জড, থিও জেমস প্রমুখ।