ঢাকায় গঙ্গা যমুনা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও বাংলাদেশ—দুদেশের সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় এবং মৈত্রীর বন্ধন দৃঢ় করার লক্ষ্যে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়ে আসছে।
এ বছর ঢাকায় ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবে ভারতের তিনটি, ঢাকা ও ঢাকার বাইরের ১১টি নাট্যদল অংশ নেবে। থাকবে ঢাকার একটি নৃত্য ও একটি যাত্রাদলও।
এ ছাড়া উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন আবৃত্তি, সংগীত ও পথনাটক আয়োজিত হবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, নাট্যজন রামেন্দু মজুমদার মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী ও ডলি বসু।