ঢাকায় গান করে মুগ্ধ সনু নিগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সনু নিগম। অনুষ্ঠানে তিনি তাঁর নিজের লেখা ও সুর করা ‘লেটস গো ফর গ্লোরি’ গানটি পরিবেশন করেন। কেমন ছিল তাঁর অনুভূতি? ঢাকা থেকে ফিরে গিয়েদিল্লি বিমানবন্দরে সনু বলেন, ‘প্রতিষ্ঠিত সব আন্তর্জাতিক খেলোয়াড়ের সামনে দাঁড়িয়ে গান করাটা ছিল আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক মুহূর্ত। আমার গানের কথাগুলো কেবল ক্রিকেটারদের জন্যই নয়, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য।’ ভারত বিশ্বকাপ জিতবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। আমাদের দলটা ভালো এবং তারা খুব ভালো খেলছে।’ ওয়েবসাইট।