ঢাকায় জুহি চাওলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় তারকা জুহি চাওলা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে করে মুম্বাই থেকে ঢাকায় আসেন তিনি। জুহির ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যাক্তিগত সহকারি বনি ঘোষ। গুলশানের একটি হোটেলে উঠেছেন জুহি। প্রথম আলো ডটকমকে বনি ঘোষ বলেন, একটি ফ্যাশন হাউসের উদ্বোধন করতে জুহি ঢাকায় এসেছেন। এটা তাঁর প্রথম বাংলাদেশ সফর। কাল মুম্বাইয়ে ফিরে যাবেন তিনি।'১৯৮৮ সালে কেয়ামত সে কেয়ামততক ছবিতে অপর বলিউড তারকা আমির খানের বিপরীতে অভিনয় করে বেশ আলোড়ন তোলেন জুহি। বলিউডের হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি বাংলা, তামিল, পাঞ্জাব ও তেলেগু ভাষার ছবিতেও অভিনয় করেন।