ঢাকায় তিন দিনের ‘বাউল মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বাউল ছড়িয়ে আছেন। নানা কারণে তাঁরা ঢাকায় আসতে পারেন না। নাগরিক সমাজে তাঁদের তেমন পরিচিতিও নেই। আর্থিক অসচ্ছলতা তাঁদের জীবনের সঙ্গে কঠিনভাবে জড়িয়ে আছে। যাঁরা পরিচিতি পেয়েছেন, তাঁরাই কেবল আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। ঢাকার শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবার সেই অপরিচিত বাউলদের ঢাকায় নিয়ে আসছি। তাঁরাই গান করবেন এই বাউল মেলায়।’ বললেন জাতীয় বাউল মেলা উদ্যাপন পরিষদের সদস্য-সচিব আনোয়ার হোসেন।আজ রোববার থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে তিন দিনের ‘জাতীয় বাউল মেলা’। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আয়োজিত এই মেলায় গান করবেন অর্ধশতাধিক বাউলশিল্পী। আনোয়ার হোসেন জানান, বাউল মেলায় গান করার জন্য সিলেট, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও ঢাকার আশপাশের বাউলশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।