ঢাকায় দুই বাংলার শিল্পীদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে দুই বাংলার চলচ্চিত্র, টিভি ও সংগীত তারকারা ঢাকার মঞ্চে একত্র হবেন। ‘বৈশাখী-স্টার জলসা-আনন্দদিন পুরস্কার ২০১১’ উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় তারকাদের একত্র হওয়া। পুরস্কারের পাশাপাশি তারকাদের সম্মাননাও করা হবে। ২৪ জুলাই মিরপুরের ইনডোর স্টেডিয়ামে এ সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে দুই বাংলার দুই কিংবদন্তি শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি দুই বাংলার চলচ্চিত্র, টিভি ও সংগীতের ১৮ জন করে মোট ৩৬ জনকে সম্মাননা দেওয়া হবে। থাকবে দুই বাংলার শিল্পীদের ১২টি পরিবেশনা। আজ রোববার দুপুরে রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, স্টার জলসা টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রধান শুভঙ্কর ব্যানার্জী ও আনন্দদিন পত্রিকার সম্পাদক বাশারুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১০ সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও গানের অ্যালবামের ওপর নির্ভর করে অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। দর্শক ভোট ও বিচারকদের সমন্বিত রায়ে সেরা তারকাদের পুরস্কার দেওয়া হবে।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা নিশো।পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন ও স্টার জলসায় দেখানো হবে।