ঢাকায় নতুন যাত্রাদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুসন্ধান যাত্রাপালার দৃশ্য
অনুসন্ধান যাত্রাপালার দৃশ্য

সংলাপ আর সংগীতপ্রধান—এই দুই ধরনের পালা নিয়ে ঢাকায় আত্মপ্রকাশ করেছে স্বাধীন বাংলা লোকনাট্যগোষ্ঠী। কারওয়ান বাজারে নিয়মিত পালার মহড়ার পাশাপাশি গানে সুর বসানোর কাজ চলছে। সুর দিচ্ছেন শেখ কামাল। নাচের প্রশিক্ষণ দিচ্ছেন গিয়াস উদ্দিন আল-মামুন। পালার নির্দেশনা দিচ্ছেন জয়নাল আবেদীন যশোরী। বিবেকের গানে সুর করছেন মঙ্গল চন্দ্র মণ্ডল।
সংলাপপ্রধান সামাজিক পালা অনুসন্ধান, ঐতিহাসিক পালা রক্ত দিয়ে কিনলাম, গীতিবহুল পালা বেদের মেয়ে মহুয়া আর জীবনীমূলক পালা রক্তাক্ত একাত্তর নিয়ে শুরুতে সাজানো হচ্ছে এই যাত্রাদল। বেদের মেয়ে মহুয়ার কাহিনি নেওয়া হয়েছে ময়মনসিংহ গীতিকা থেকে। অমর প্রেমের কাহিনির এই পালার সব কটি গান বিরহ পর্যায়ের।
জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে নিবন্ধনপ্রাপ্তির জন্য দলটি সেখানে মঞ্চস্থ করবে যাত্রাপালা অনুসন্ধান। সামাজিক এই পালায় দ্বন্দ্ব-সংঘাত, বিরহ-বেদনা, সত্যের জয় আর অসত্যের পরাজয় হয়েছে।