ঢাকায় নাচবেন কারিনা

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মঞ্চে নাচবেন বলিউড তারকা কারিনা কাপুর। গান শোনাবেন ভারতের কণ্ঠশিল্পী কনিকা কাপুর ও জাভেদ আলী। অন্তর শোবিজের আমন্ত্রণে ‘ক্লিন

ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ এই অনুষ্ঠানে বলিউড তারকাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশি নায়ক অনন্ত জলিল।
ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্বপন চৌধুরী বলেন, ‘ঢাকাকে পরিচ্ছন্ন রাখার বার্তা পৌঁছে দেওয়াই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য, পাশাপাশি থাকবে বিনোদনমূলক আয়োজন।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা, নায়ক অনন্ত জলিলসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ব্যবস্থাপনায় উইকএন্ড।