ঢাকায় নেমেই ফারহানের টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নেমে বিমানবন্দরে ফারহান আখতার
ঢাকায় নেমে বিমানবন্দরে ফারহান আখতার

ঢাকায় নেমেই টুইট করেছেন ফারহান। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পা রেখেছেন বলিউডের তারকা শিল্পী ফারহান আখতার। বাংলাদেশে নেমেই পড়েছেন বৃষ্টির কবলে। এ নিয়ে নিজের ফেসবুকে পাতায় ​একটি পোস্ট দিয়েছেন তিনি।
ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে আজ সন্ধ্যায় থাকছে এই শিল্পী বিভিন্ন পরিবেশনা। ‘ফারহান লাইভ’ নামে দুই ঘণ্টার এই আয়োজনে ফারহান আখতার গানের পাশাপাশি কবিতা আবৃত্তিও করবেন।
ঢাকায় অবতরণের পর বলিউডের এই গায়ক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও অভিনেতা ফেসবুকে লি​খেছেন, ‘ঢাকায় নামতেই অভ্যর্থনা জানাল বৃষ্টি। কিন্তু আমাদের দমানো যাবে না। দেখা হবে আজ রাতে।’
‘ফারহান লাইভ’ আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশন। এই শিল্পীর ঢাকায় অবতরণের খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম।