ঢাকায় প্রীতিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জয়যাত্রা অপেরা দল এর আগে মঞ্চে এনেছে আনারকলি, সিরাজউদ্দৌলা, দেবী সুলতানা, টিপু সুলতান। এবার দলটি মঞ্চে এনেছে প্রীতিলতা। ৩১ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলায়তনে মঞ্চস্থ হয় পালাটি। এই পালায় পেশাদার শিল্পীদের পাশাপাশি অভিনয় করেন অপেশাদার শিল্পীরাও।
উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামে নিহত হন প্রীতিলতা। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি যোগ দেন মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী সংগ্রামে। ১৯৩২ সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে সংগঠিত দুঃসাহসী সশস্ত্র অভিযানে অংশ নেন তিনি। বিপ্লবী প্রীতিলতার আত্মত্যাগ, চেতনা আর বীরত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে এই পালা।
প্রীতিলতা চরিত্রে অভিনয় করেন পূরবী দত্ত। পালাটি লিখেছেন সাধন মুখার্জি, যৌথভাবে নির্দেশনা দিয়েছেন এস এম শফি ও মোরশেদ ফারুক।