ঢাকায় ফারহান লাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার
ফারহান আখতার

গায়ক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক—ফারহান আখতারের অনেক পরিচয়। তবে সব কিছুকে ছাপিয়ে এখন তাঁর বড় পরিচয়, তিনি অভিনেতা। ছোট ও বড় পর্দার নানামুখী কাজে তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল উদাহরণ। আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে ঢাকা আসছেন তিনি। গান আর কবিতা শোনাবেন ঢাকার দর্শকদের। ফারহান আখতারের ঢাকা সফর সম্পর্কে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ব্লুজ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম।
জানা গেছে, ৩১ মার্চ ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে ‘ফারহান লাইভ’। দুই ঘণ্টার এই আয়োজনে ফারহান আখতার গানের পাশাপাশি কবিতা আবৃত্তি করবেন।

১৯৯১ সালে যশ চোপড়ার ‘লামহে’ ছবিতে শিক্ষানবিশ চিত্রগ্রাহক ও পরিচালক হিসেবে কাজ শুরু করেন ফারহান আখতার। দশ বছরের মাথায় একক পরিচালক হিসেবে বলিউডে তাঁর যাত্রা শুরু। প্রথম পরিচালিত ছবি ‘দিল চাহ্তা হ্যায়’ দিয়ে বাজিমাত করেন তিনি। প্রথম ছবির জন্য অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘এটা পুরোপুরি বাণিজ্যিক অনুষ্ঠান। দুই ঘণ্টার এই অনুষ্ঠানের পুরোটা তাঁকে ঘিরেই। সাধারণত ফারহান আখতারের অনুষ্ঠান যেমনটা হয়ে থাকে, ঢাকায়ও এর ব্যতিক্রম হবে না। অনুষ্ঠানের দিন সকালে ২০ সদস্যের একটি দল নিয়ে ঢাকায় আসবেন তিনি। শো শেষে পরদিন দুপুরে িতনি চলে যাবেন।’
‘দিল চাহতা হ্যায়’ ছাড়া আরও কয়েকটি ছবি পরিচালনা করেছেন ফারহান আখতার। ‘ভাগ মিলখা ভাগ’ ছবির জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ফারহান।