ঢাকায় ভেঙ্গাবয়েজের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ সেপ্টেম্বর ঢাকায় কনসার্ট করবে ইউরোপের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ভেঙ্গাবয়েজ। হোটেল রূপসী বাংলায় কনসার্ট শুরু হবে ওই দিন রাত নয়টায়। জানা গেছে, পুরো দুই ঘণ্টা গান করবে নেদারল্যান্ডসের ড্যান্স-পপ গানের এ দলটি। ঢাকায় ভেঙ্গাবয়েজের এই কনসার্ট আয়োজন করেছে ম্যাকম। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ভেঙ্গাবয়েজের সদস্যরা ঢাকায় আসবেন ২১ সেপ্টেম্বর সকালে। এই দলে আছেন ডনি লাটুপেইরিসা, ডেনিশ পোস্ট-ফান রিসভিক, কিম সাসাবোন ও ইয়োরিক বেকার। বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হবেন তাঁরা। আরও জানা গেছে, হাওয়াই, বাহামা এবং ইবিজা নামে ছাড়া হয়েছে ভেঙ্গাবয়েজের কনসার্টের টিকিট। এয়ারটেলের গ্রাহকেরা ৭৮৮২৩ নম্বরে মুঠোফোন বার্তা পাঠিয়ে টিকিটের অগ্রিম বুকিং দিতে পারবেন। বনানী, উত্তরা এবং ধানমন্ডির এয়ারটেল সেন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। কনসার্টটির পৃষ্ঠপোষক এয়ারটেল এবং রেডিও পার্টনার রেডিও ফুর্তি।কনসার্ট উপলক্ষে এয়ারটেল, রেডিও ফুর্তি এবং ম্যাকম ডিজে হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে। জানা গেছে, বাংলাদেশের স্থানীয় শিল্পীদের ভেঙ্গাবয়েজের সঙ্গে পরিবেশনায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াই এর উদ্দেশ্য।