ঢাকায় মধুজা মুখার্জির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারপারসন মধুজা মুখার্জি ঢাকায় ‘ডিজিটাল সিনেমা’ এবং ‘উওমেন ইন ফিল্ম মেকিং’ বিষয়ের ওপর কর্মশালা পরিচালনা করবেন। চলচ্চিত্রের ওপর বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১১ অক্টোবর। সমন্বয়ক হিসেবে থাকবেন তানভীর মোকাম্মেল। আগ্রহীদের ১৬০ লেকসার্কাস (পঞ্চম তলা), কলাবাগান মিরপুর রোড ঠিকানার বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে। ফোন: ০১৭১২০৮৬১০২। বিজ্ঞপ্তি।