ঢাকায় মনোজ মুরালি নায়ার ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে রবীন্দ্রসংগীত শোনাবেন মনোজ মুরালি নায়ার আর উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের প্রাক্তন শিক্ষার্থী মনোজ মুরালি নায়ারের জন্ম দক্ষিণ ভারতে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন ভারতীয় উচ্চাঙ্গসংগীত বিষয়ে। বাজারে দক্ষিণ পবন নামের একটি অ্যালবামও আছে তাঁর।প্রয়াত দাদা ও বাবার কাছ থেকে শাস্ত্রীয় সংগীতের হাতেখড়ি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন খেয়াল গানের ওপর। ১৯৮৩ সালে সর্বভারতী রেডিও খেয়াল প্রতিযোগিতায় সোনার তানপুরা পেয়েছিলেন। শান্তনু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়ান। গুলশান ১-এর ২৪ নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়ির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এই সংগীতসন্ধ্যা সবার জন্য উন্মুক্ত।