ঢাকায় মমতা শংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা শংকর
মমতা শংকর

নৃত্যাচার্য উদয় শংকরের মেয়ে তিনি। মা অমলা শংকরও নামকরা নৃত্যশিল্পী। মায়ের কাছেই শিখেছেন নাচ। অভিনয়শিল্পী হিসেবেও তিনি অদ্বিতীয়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ—কার ছবিতে অভিনয় করেননি? নাম তাঁর মমতা শংকর।
এই গুণী নৃত্য ও অভিনয়শিল্পী আসছেন বাংলাদেশে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারদের নাচ শেখাতে। সাধনা আয়োজিত এক কর্মশালায় তিনি নাচ শেখাবেন। সাধনার সাধারণ সম্পাদক লুবনা মরিয়ম জানালেন, আজ সকালে ঢাকায় আসবেন মমতা শংকর। আর আজ সকালেই তাঁর পরিচালনায় শিল্পকলা একাডেমীতে কর্মশালাটি শুরু হবে। চলবে ৮ আগস্ট পর্যন্ত।
এই কর্মশালা শেষে এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে নৃত্য পরিবেশন করবেন। ওই দিনে মমতা শংকর ডান্স কোম্পানির সদস্যদের উপস্থাপনাও থাকবে। ৮ আগস্ট সন্ধ্যা সাতটার এ আয়োজন থাকবে সবার জন্য উন্মুক্ত।