ঢাকায় যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের দল চার্লি পোর্টার কোয়ারটেটের শুরুটা হয়েছিল ২০০৫ সালে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশে এসেছে চারজনের এই জ্যাজ গানের দলটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আজ দুপুরে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে এক কর্মশালায় অংশ নেবেন চার্লি পোর্টার কোয়ারটেটের সদস্যরা। এরপর সন্ধ্যায় গান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মঞ্চে। কাল রোববার সন্ধ্যায় তাঁরা গান পরিবেশন করবেন আলিয়ঁস ফ্রঁসেজে। চার্লি পোর্টার কোয়ারটেট দলের সদস্যরা হলেন চার্লি পোর্টার (ট্রাম্পেট), অ্যাডাম বার্নবম (পিয়ানো), স্কট রিচি (বেজ), জন উইকান (ড্রামস)।