ঢাকায় রশীদ খানের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতের শিল্পী ওস্তাদ রশীদ খান বাংলাদেশে আসছেন। এবার তিনি গান করবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ১৭ জুন রাত আটটায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়েব এন্টারটেইনমেন্ট লিমিটেড।এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম এন ইসলাম জানান, এরই মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে অনুমোদন দিয়েছে।তিনি আরও জানান, অনুষ্ঠানের টিকিটের দাম এক হাজার টাকা। টিকিট পাওয়া যাচ্ছে ঢাকা ক্লাব, সাধনা ও ডায়মন্ড ওয়ার্ল্ডে। আর অনুষ্ঠানের দিন পাওয়া যাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।