ঢাকায় রানী, অর্জুন, ইশাসহ অন্য তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন রানী মুখার্জি, ইশা কোপিকার, অর্জুন রামপাল, শেফালি জরিওয়ালা, গণেশ হেজ ও নিরাজ শ্রীধর। দুপুর সাড়ে ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে তাঁরা ঢাকা এসে পৌঁছেছেন। তাঁদের দলে আরও আছেন নৃত্যশিল্পী, শব্দ প্রকৌশলী, আলোক নিয়ন্ত্রকসহ অনেকে। তাঁদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল র্যাডিসনে নিয়ে যাওয়া হয়। অর্জুন রামপালকে নিয়ে যাওয়া হয় হোটেল রিজেন্সিতে। অতিথিরা কাল শুক্রবার বিকেলে আর্মি স্টেডিয়ামে ‘কিং খান লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানে অংশ নেবেন। আজ মধ্যরাতে অথবা কাল শুক্রবার সকালে একটি বিশেষ বিমানে বলিউড তারকা শাহরুখ খানের ঢাকায় এসে পৌঁছার কথা। শাহরুখের সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী গৌরী খান এবং দুই সন্তান আরিয়ান ও সুহানা।শেষ খবর পাওয়া পর্যন্ত শাহরুখ খান এখনো এসে পৌঁছাননি।