ঢাকায় রাস্তায় কেন হাঁটতেন পরমব্রত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকের অ্যাকাউন্টে কলকাতার অভিনেতা পরমব্রতর হাঁটার ছবি দেখা যেত। আজ সেসব ছবি ফেসবুকে পাওয়ার ঘটনা উন্মোচন করলেন পরমব্রত। ছবি মুক্তির প্রচারণায় ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ক্যাম্পাসে গিয়েছিলেন ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার টিম। সেই টিমে ছিলেন ছবিটির অভিনেতা কলকাতার পরমব্রত। আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন ভাবনা। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ছবিটির প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এই টিম।