ঢাকায় লুই বুনুয়েলের তিন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ও আগামীকাল ঢাকার আলিয়ঁস ফ্রসেজে লুই বুনুয়েলের বিখ্যাত তিনটি ছবি প্রদর্শিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির ১১৩তম ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্টো প্রোগ্রামের অংশ হিসেবে ছবিগুলো দেখা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ও রেনোয়া ফিল্ম ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন হচ্ছে। দুদিনে ফ্রান্সের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা লুই বুনুয়েলের তিনটি ধ্রুপদি ছবি দেখানো হবে। আজ বিকেল চারটায় দেখানো হবে ‘বিউটি অফ দ্য ডে’ (Belle De Jour) এবং সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে ‘দ্য ডিসক্রিট চার্ম অফ দ্য বুর্জোয়াস’ (Le charme discret de la bourgeoisie)। আগামীকাল প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘দ্য গোল্ডেন এজ’ (L’âge d’or)। চলচ্চিত্রপ্রেমীরা বিনা মূল্যে বড় পর্দায় ছবিগুলো উপভোগ করতে পারবেন। কাল ছবি শেষে থাকবে বুনুয়েলের ছবি নিয়ে আলোচনা।