ঢাকায় শ্রেয়া ঘোষালের কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল আজ গান করবেন ঢাকার মঞ্চে। সন্ধ্যায় শ্রেয়া ঘোষালের এই কনসার্ট হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভুঁইয়া জানান, আজ দুপুরে শ্রেয়া ঘোষাল ঢাকায় আসবেন। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গান করবেন তিনি।কনসার্টের টিকিট পাওয়া যাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবং মিররের ধানমন্ডির অফিসে। তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার গুলশান ক্লাবে আরেকটি কনসার্টে অংশ নেবেন শ্রেয়া। শনিবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।