ঢাকায় সমরেশ মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসেছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক কলকাতার সমরেশ মজুমদার। উপলক্ষ, তাঁর উপন্যাস সমগ্রর মোড়ক উন্মোচন। এই সাহিত্যিকের উপন্যাস সমগ্র প্রকাশ করেছে আবিষ্কার প্রকাশনী। গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তাঁর বইটিসহ মোড়ক খোলা হয় আরও ১৪টি বইয়ের। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যান তিনি। যাওয়ার আগে বলেন, সমরেশ মজুমদারের রচনাবলির সূচনা হওয়ায় তাঁকে অভিনন্দন।