ঢাকায় স্পেকট্রাম ড্যান্স থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ড্যান্সমোশন টুরের অংশ হিসেবে ঢাকায় আসছে স্পেকট্রাম ড্যান্স থিয়েটার। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর মঞ্চ মাতাবে স্বনামধন্য এই নাচের দল। জনপ্রিয় পরিচালক ডোনাল্ডের পরিচালনায় মনোমুগ্ধকর এই আয়োজনে অংশ নেবেন আটজন নৃত্যশিল্পী। নেপাল ভ্রমণ শেষে তাঁরা ঢাকায় পা রেখেছেন ৫ মার্চ। আগামীকালই তাঁরা রওনা হবেন শ্রীলঙ্কার পথে। বাংলাদেশে স্বল্প সময়ের ভ্রমণে একটি নৃত্য কর্মশালারও আয়োজন করেছে স্পেকট্রাম ড্যান্স থিয়েটার। ব্রুকলিন একাডেমি অব মিউজিকের পরিচালনায় দুই দেশের এই সাংস্কৃতিক যোগাযোগে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়।