ঢাকায় হলিউডের ‘২০১২’
হলিউডের অ্যাকশন-অ্যাডভেঞ্চার, ড্রামা, সায়েন্স ফিকশন/থ্রিলার ও ফ্যান্টাসি ধাঁচের সারা জাগানো ছবি ২০১২ এবার ঢাকার দর্শকেরা দেখতে পাবে। জানা গেছে, ১৪ মে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ২০০৯ সালে এক মার্কিন ভূতত্ত্ববিদ ভারতে যান তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। তার ওই বন্ধু সৌর শক্তি থেকে জ্বলে উঠা নিউট্রন আবিষ্কার করেছে। এই নিউট্রন পৃথিবীতে মাঝখানের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি পৃথিবীকে ধ্বংস করে দেবে। জি-৮ সম্মেলনে শীর্ষনেতারা এই পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়। তারা মানবজীবনকে রক্ষা করতে এক গোপন প্রজেক্ট তৈরি করতে শুরু করে। এদিকে ২০১২ সালে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্পের ফলে পৃথিবীর ভূপৃষ্ঠে ফাটল ধরে। এক মানবিক বিপর্যয়ের মুখে সারা বিশ্ব। ছবিটি পরিচালনা করেছেন রোলান্ড এমিরিক। আর এতে অভিনয় করেছেন জন কুসাক, আমান্দা পিট, অলিভার প্ল্যাটসহ আরও অনেকে।